বুধবার ৪ নভেম্বর ২০২৬

ব্যর্থ নায়ক ইমন

emon_firstnewsbdবড় বড় সুযোগ পাওয়া সত্ত্বেও কোনো কাজেই লাগাতে পারেননি ইমন। চলচ্চিত্রের ক্যারিয়ারের শুরুতেই প্রতিষ্ঠিত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। কিন্তু এখন পর্যন্ত তার অভিনীত কোনো ছবিই ব্যবসায়িকভাবে সফলতা পায়নি। সর্বশেষ তার অভিনীত ‘অন্তরঙ্গ’ ছবিটি মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেছিলেন প্রয়াত চাষী নজরুল ইসলাম।

পরিচালকের মৃত্যুর পর তার শেষ ছবি হিসেবে ছবিটি প্রত্যাশিত দর্শক পেলেও ছবিতে ইমনের অভিনয় বরাবরের মতোই হতাশ করেছে। ছবিতে টিভিপর্দার অভিনেত্রী আলিশা প্রধান অভিনয় করেছেন। অভিষেক ছবি হিসেবে তার কিছু দর্শক হলে গিয়েছে।

জানা গেছে, তাদেরও সন্তুষ্ট করতে পারেননি ইমন। তার অভিনীত তন্ময় তানসেন পরিচালিত ‘পদ্ম পাতার জল’ নামের একটি ছবি চলতি বছর মুক্তি পেয়েছিল। ওই ছবিটি কিছুটা প্রশংসিত হলেও ব্যবসায়িকভাবে মার খেয়েছে। তাই বছর শেষে অন্তরঙ্গ ছবিই ছিল তার ভরসা। কিন্তু শেষ পর্যন্ত এসে ব্যর্থ হলেন এ চিত্রনায়ক।

যদিও এ মুহূর্তে কোনো ছবিই ব্যবসায়িকভাবে সফলতা পাচ্ছে না। তবুও পুরনো নায়ক হিসেবে ইমনের ওপর ভরসা রেখেছিলেন চাষী নজরুল ইসলাম। কিন্তু সেই প্রত্যাশার শতভাগ পূরণ করতে পারেননি ইমন।

আরও পড়ুন