বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

রওশন তোমাদের মা, আমি পিতা: এরশাদ

ershad-roushonজাতীয় পার্টি একটি পরিবার। এ পরিবারের অভিভাবক আমরা দুজন। আমি আর আমার স্ত্রী। তোমরা তাকে ‘মা’ বলে ডাকো, আমি তোমাদের পিতা। শেষ বয়সে পিতা-মাতার মনে দুঃখ দিওনা। মায়ের চোখের পানি সবচেয়ে বড় অভিশাপ। আমরা তোমাদের দোয়া ও সমর্থন চাই। তোমাদের ভালবাসা, সমর্থন থাকলে জাতীয় পার্টির অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে কথাগুলো বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউশনে শনিবার বিকেলে দলের ঢাকা মহানগর উত্তরের কাউন্সিলে এসব কথা বলেন সাবেক এই প্রেসিডেন্ট।

স্ত্রী রওশনকে দেখিয়ে এরশাদ বলেন, ‘জাতির কাছে একটি কথা প্রচার আছে, এরশাদ-রওশন নাকি এক নয়। কিন্তু আজ আপনারা কি দেখলেন? এক নই আমরা? জাতীয় পার্টি উনার পার্টি নয়? জাতীয় পার্টি উনাকে ভোট দেয়নি? নির্বাচনের সময় আমি ছিলাম না, হাসপাতালে ছিলাম, তিনি (রওশন) দায়িত্ব গ্রহণ করেছেন।’

স্ত্রীর প্রশংসা করে এরশাদ বলেন, উনি আজকে আসায় সম্মেলনের চেহারা পাল্টে গেছে। তার শরীর খারাপ, তারপরও তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছেন। এ জন্য আমি সবার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। তোমরাও করতালি দিয়ে তাকে স্বাগত জানাও। সঙ্গে সঙ্গে বিরোধীনেতাকে করতালিতে স্বাগত জানান নেতাকর্মীরা।

আরও পড়ুন