বুধবার ৪ নভেম্বর ২০২৬

উন্নয়ন কাজে নিরাপত্তার দাবি জাপানের

japanবাংলাদেশে এক জাপানি নাগরিকের হত্যাকাণ্ডের পর বিদেশিদের সহায়তায় উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে নিরাপত্তার ওপর জোর দিয়েছে দেশটি। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মহাপরিচালক কিংগো তয়োদা বলেন, “উন্নয়ন অংশীদারদের সহযোগিতামূলক কর্মকাণ্ড নির্বিঘ্নে বাস্তবায়নের পূর্বশর্ত হল নিরাপত্তা।”

রোববার রাজধানীতে বাংলাদেশ উন্নয়ন ফোরামের সম্মেলনে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান অন্যতম শীর্ষ উন্নয়ন সহযোগী জাপানের এই কর্মকর্তা।

সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উন্নয়ন সহযোগীদের অংশগ্রহণে দুদিনের সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন