বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

গয়েশ্বরের জামিন, বাধা নেই মুক্তিতে

014_89450বিস্ফোরক আইনের এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ রোববার গয়েশ্বরের আবেদন শুনে এ আদেশ দেয়।

এর ফলে এই বিএনপি নেতার মুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী নিতাই রায় চৌধুরী।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৩০ ডিসেম্বর রামপুরা থানায় পুলিশ বাদি হয়ে মামলাটি করে। মামলায় গত বছরের ৭ মে হাইকোর্ট থেকে জামিন পেয়ে তিনি কারামুক্তি পান। তবে তখনও অভিযোগপত্র দাখিল হয়নি।

এ বছরের ২০ মার্চ অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় ৩ নভেম্বর বিচারিক আদালতে তার হাজিরার দিন ছিল। সেদিন তিনি হাজির হননি। পরদিন ৪ নভেম্বর আদালতে হাজির হয়ে জামিন চাইলে নিম্ন আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।

এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন গয়েশ্বর। এর ওপর শুনানি শেষে আজ রোববার জামিন দিয়েছেন আদালত।

 

আরও পড়ুন