বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর প্যারিস সফর বাতিল

PM-JS-4.3.15-edপ্যারিসে সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরটি বাতিল করা হয়েছে। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই খবর জানা গেছে।

ইউনেস্কো সাধারণ সম্মেলনে যোগ দিতে সোমবার তিন দিনের সফরে প্রধানমন্ত্রীর ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার কথা ছিল। এই সফরের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের বৈঠকের কথা ছিল।

গত শুক্রবার প্যারিসের অন্তত ছয়টি স্থানে সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো তিন শতাধিক আহত হয়েছেন। হামলার পর দেশটিতে জরুরি অবস্থা জারি ও সব সীমান্ত বন্ধের নির্দেশ দেন ফরাসি প্রেসিডেন্ট।

আরও পড়ুন