বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

অস্ট্রেলিয়া ফুটবল দল ঢাকায়

বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি লেগের ম্যাচ খেলতে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া ফুটবল দল। সোমবার রাত সাড়ে আটটায় সিঙ্গাপুর থেকে ভাড়া করা একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারা।

আগামী মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল সাড়ে পাঁচটায় ২০১৮ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া।

ম্যাচের জন্য স্টেডিয়াম এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও নিরাপত্তা কর্মকর্তারা।

১৪ নভেম্বর অস্ট্রেলিয়া দলের ঢাকায় আসার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে সোমবার আসার সিদ্ধান্ত নেয় তারা। বাংলাদেশে আসার আগে সিঙ্গাপুরে অনুশীলন করে খেলোয়াড়রা।

আরও পড়ুন