বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিচারকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

1436356682_31014_1আপিল বিভাগের আদেশ যথাযথ অনুসরণ না করায় এক বিচারকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে। তিনি ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার। সোমবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আগামী ১১ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে মামলাটি শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের স্ত্রী মাফরুজা সুলতানা সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় মামলাটি করেন।

উল্লেখ্য, ঢাকা বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কাজ চলছে।

আরও পড়ুন