বুধবার ৪ নভেম্বর ২০২৬

২০১৮ সাল থেকে প্রাথমিক শিক্ষা ৮ম শ্রেণি পর্যন্ত: সংসদে মন্ত্রী

Parlament২০১৮ সাল থেকে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত সম্প্রসারণ করা হবে। এ লক্ষে সরকার পরিকল্পনা হাতে নিয়েছে। সোমবার বিকেলে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মমতাজ বেগমের এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জানান, শিক্ষানীতি ২০১০-এর আলোকে প্রাথমিক শিক্ষার স্তর পর্যায়ক্রমে ষষ্ঠ হতে অষ্টম শ্রেণিতে উন্নীতকরণের জন্য ২০১৩ সালে ৪৯১টি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি চালু করা হয়েছে। এসব বিদ্যালয় এখন অষ্টম শ্রেণিতে উন্নীত হয়েছে।

মন্ত্রী জানান, ২০১৪ শিক্ষাবর্ষে আরও ১৭৫টি স্কুল ষষ্ঠ শ্রেণিতে উন্নীত করা হয়েছে। বাকী বিদ্যালয়সমূহ ২০১৮ সাল নাগাদ অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করতে সরকার পরিকল্পনা হাতে নিয়েছে।

তিনি জানান, কর্মসূচীর মধ্যে রয়েছে ষষ্ঠ শ্রেণি চালুকৃত বিদ্যালয় সমূহের অবকাঠামোগত উন্নয়ন। চালুকৃত বিদ্যালয়সমূহে নতুন শিক্ষক নিয়োগ না করা পর্যন্ত দুজন বিএড ডিগ্রিধারী শিক্ষক সংযুক্তি/পদায়নের ব্যবস্থা গ্রহণ এবং এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের জেএসসি পরীক্ষায় অংশগ্রহণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন