বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রতিবাদের মাত্রা থাকা উচিত: ভারতরাষ্ট্রপতি

Pranab Mukherjeeভারতে অসহিষ্ণু পরিস্থিতি নিয়ে প্রতিবাদের ভাষা হিসেবে অনেক কবি-সাহিত্যিকরা পুরস্কার ফিরিয়ে দেয়ায় কড়া সমালোচনা করেছেন দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বলেছেন, প্রতিবাদেও মাত্রা থাকা উচিত। অসহিষ্ণুতার প্রতিবাদে পুরস্কার ফিরিয়ে দেয়াটা এখন হিড়িকে পরিণত হয়ে গেছে। কোনো বিষয়ে আমাদের মাত্রাজ্ঞান হারিয়ে ফেলা উচিত নয়। সেইসঙ্গে শাসক শিবিরকেও সহিষ্ণু থাকার পরামর্শ দেন রাষ্ট্রপতি।

মঙ্গলবার জাতীয় প্রেস দিবস উপলক্ষে এক বক্তৃতায় রাষ্ট্রপতি বলেন, ‘মেধা ও পরিশ্রমের জন্য যে মহার্ঘ্য পুরস্কার দেওয়া হয় তা হল গণ-স্বীকৃতি! এ ধরনের পুরস্কার যারা পান তাদের উচিত সেটিকে হূদয়ে লালন করে তার মূল্য দেওয়া।’ তার মতে, ‘এটা ঠিকই আমাদের স্পর্শকাতর মন কখনো কখনো কিছু ঘটনায় অস্থির হয়ে ওঠে। কিন্তু উদ্বেগ প্রকাশেও ভারসাম্য রাখা প্রয়োজন। এমন না হয় যে, ঘটনার তুলনায় আবেগটা বেশি হয়ে যায়। বরং আলোচনা ও বিতর্কের মাধ্যমে মতান্তর মিটিয়ে ফেলা ভালো।’

রাষ্ট্রপতি বলেন, “ভারতীয়ত্বের উপরে সকলের আস্থা রাখা উচিত। কারণ, ইতিহাস বলছে- ভারত পরিস্থিতি অনুযায়ী ভুল শুধরে নিতেও জানে।”

আরও পড়ুন