রাজধানীর বনানী রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। নিহত পুলিশ কনস্টেবল শ্রী চাণক্য কুমার বর্মণ রাজধানীর ট্রাফিক উত্তরে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি লালমনিরহাট সদরের রাজপুরে।
বনানী থানা পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে বনানী রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ট্রেনে কাটা পড়েন চাণক্য কুমার। তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


