বুধবার ৪ নভেম্বর ২০২৬

দিনাজপুরে ইতালীয় নাগরিককে গুলিতে হত্যাচেষ্টা

dinaj-attack-final-38078এবার দিনাজপুরে হামলা হলো বিদেশি নাগরিকের ওপর। শহরের বিআরটিসি বাস ডিপোর সামনের সড়কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পিয়েরে পারোলারি নামে এক ইতালিয়ান চিকিৎসক আহত হয়েছেন।

পুলিশ জানায়, বুধবার সকাল পৌনে ৮টার দিকে মির্জাপুর বাসস্ট্যান্ডের সামনে ডাক্তার পিয়েরেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে কয়েকজন দুর্বৃত্ত। পরে মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

চিকিৎসকরা জানিয়েছেন, ডাক্তার পিয়েরেকে ঘাড়ের পেছন দিকে আঘাত করা হয়েছে।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলার পুলিশ সুপার। একই সঙ্গে শহরে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানায় পুলিশ।

সংবাদদাতা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন