একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড পাওয়া জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী করা রিভিউ আবেদন আপিল বিভাগ খারিজ হয়ে গেছে। এর পর থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম জানান, নাশকতা এড়ানোর লক্ষ্যেই কারগারের চারপাশে আমরা নিরাপত্তা বাড়ানো হয়েছে।
কারগারের ভেতরে-বাইরে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে কারা কর্তৃপক্ষ। বিশেষ করে কারা ফটক ও ফটকের চারপাশে অতিরিক্ত কারারক্ষী ও পুলিশ মোতায়েন করা হয়েছে সকাল থেকে।
ইতোমধ্যে কাসিমপুর কারাগার পার্ট-১ থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছে। আর মুজাহিদ আগে থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
কাসিমপুর কারগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানিয়েছেন, গত ১৫ নভেম্বর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সাকা চৌধুরীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।


