লালমনিরহাটের সদ্য বিলুপ্ত ছিটমহলের যেসব বাসিন্দা ভারতে যাবার জন্য সই করেছিলেন প্রথম দফায় তাদের মধ্যে ৬৭ জন নাগরিক আজ ভারতে যাচ্ছেন। ইতোমধ্যেই লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহলের ভারতীয় নাগরিকদের প্রত্যাবর্তন প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
প্রথম দফায় আজ লালমনিরহাটের হাতিবান্ধা ও পাটগ্রামের ১৬টি পরিবারের মোট ৬৭ জন নাগরিক তাদের বসতভিটা বিক্রি করে বহনযোগ্য দ্রব্য সামগ্রীসহ ভারতে যাচ্ছেন। আর কয়েক বাদেই হাজারো স্মৃতি বিজড়িত বাপ-দাদার বসত-ভিটা ছেড়ে তারা পাড়ি জমাবেন ভারতের উদ্দেশ্যে।


