বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা আরো জোরদার

dhaka central jailঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটক ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। বুধবার জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর রিভিউ আবেদন খারিজ করে ফাঁসির দণ্ড চূড়ান্তভাবে বহাল রাখার পর থেকেই কারাগারে সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। বৃহস্পতিবার সকালে নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে।

নতুন করে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। র‍্যাবের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

এদিকে, বুধবার সকালে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘আজকে রিভিউ পিটিশন খারিজ হওয়ার মাধ্যমে আইনি প্রক্রিয়ার পরিসমাপ্তি ঘটল। রায় কার্যকর করার ব্যাপারে আর কোনো আইনি বাধা নেই। রায় কার্যকর এখন সময়ের ব্যাপার মাত্র। এখানে জেল কোড বহাল নয়। এখন সরকারি সিদ্ধান্তে এবং তারা যদি কোনো ক্ষমা ভিক্ষা চান সেই কথা আলাদা।’

রায় কার্যকর করতে কোনো শর্ট অর্ডার প্রয়োজন হবে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি আদালতে শর্ট অর্ডার চেয়েছিলাম। আদালত বলেছেন, যেহেতু মামলা খারিজ হয়ে গেছে তাই শর্ট অর্ডারের কোনো প্রয়োজন হবে না।’

রায় কতদিনের মধ্যে কার্যকর করতে হবে- এ প্রসঙ্গে তিনি বলেন, এই আইনে নির্দিষ্ট করে কোনো সময়সীমা দেয়া নেই। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পরে।

আরও পড়ুন