বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘রায় কার্যকর করতে কোনো বাধা নেই’

মাহবুবে-আলমএকাত্তরে মানবতাবিরোধী অপরাধী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে কোনো বাধা নেই। বলেছেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

“যেহেতু রিভিউ পিটিশনে দুটি আপিল খারিজ হয়ে গেছে, দণ্ড কার্যকরের কোনো স্থগিত আদেশ নেই, সেহেতু রায় কার্যকর করতে কোনো বাধা নেই।”

পূর্ণাঙ্গ রায় শিগগিরই পাওয়া যাবে, আশা প্রকাশ করে রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা বলেন, “বৃহস্পতিবার সকালে আপিল বিভাগের কাছে সাকা চৌধুরী ও মুজাহিদের রিভিউ খারিজের সংক্ষিপ্ত রায়ের জন্য আবেদন জানালে আদালত জানায়, সংক্ষিপ্ত রায়ের প্রয়োজন হবে না। এতে বোঝা যাচ্ছে শিগগিরই পূর্ণাঙ্গ রায় পাওয়া যাবে।”

আরও পড়ুন