বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

গাইবান্ধায় বাসচাপায় বাবা নিহত, ছেলে আহত

Hanif_গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী শাহীন মিয়া (৪৫) নামে একব্যক্তি নিহত হয়েছেন। এসময় সঙ্গে থাকা তার ছেলে আশিক (১০) আহত হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের বালুয়াহাট এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন উপজেলার নাকাই উপজেলার গোগাইল গ্রামের বাদশা মিয়ার ছেলে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বলেন, দুপুরে গোবিন্দগঞ্জ থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল বাবা ও ছেলে। পথে বালুয়াহাট এলাকায় ঢাকা থেকে রংপুরগামী হানিফ এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো-ব-১৪-৭৫০০) যাত্রীবাহী একটি বাস পিছন থেকে তাদের চাপা দেয়। এতে শাহীন ঘটনাস্থলেই মারা যান। তার ছেলে গুরুতর আহত আশিককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাভেদ হোসেন, গাইবান্ধা থেকে।

আরও পড়ুন