বুধবার ৪ নভেম্বর ২০২৬

জমকালো উদ্বোধনে পর্দা উঠলো বিপিএলের

BPL-Fast20151120151036জমকালো উদ্বোধনীর মাধ্যমে পর্দা উঠলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের। সন্ধ্যা সাড়ে ৫টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিপিএলের শুভ উদ্বোধন ঘোষণা করেন।।

উদ্বোধনী মঞ্চ রাঙিয়ে ক্রিকেটপ্রেমীদের মন মাতাতে শুরু করেছেন দেশি-বিদেশি তারকারা। বহুল প্রত্যাশিত এই অনুষ্ঠান উপভোগ করতে স্টেডিয়ামজুড়ে দর্শকে কানায় কানায় ভরে গেছে। আর যারা স্টেডিয়ামে যেতে পারছেন না, তাদের চোখ রয়েছে টেলিভিশনের পর্দায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন।

সূচি অনুযায়ী মডেল ও অভিনেত্রী মৌ নৃত্য পরিবেশনের পর বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড এলআরবি ও চিরকুট সংগীত পরিবেশন করেছে। তাদের পরেই মঞ্চ মাতান ফোক সম্রাজ্ঞী মমতাজ। এরপর সভাপতির ভাষণ দিতে মঞ্চে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর এর ক্ছিুক্ষণ পরেই এক এক করে মঞ্চে উঠে আসেন সব ফ্র্যাঞ্চাইজির অধিনায়করা। সাকিব আল হাসান দেশে না থাকায় রংপুরের হয়ে মঞ্চে আসেন সৌম্য সরকার। মঞ্চে উঠে তারা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন এবং এবারের আসরে নিজেদের দল নিয়ে ভালো করার জন্য উপস্থিত দর্শকদের কাছে দোয়া চান।

এরপর মঞ্চে উপস্থিত হন ভারতীয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কুনাথ (কেকে)। এরপরই শুরু হবে আসল ধামাকা। বলিউডের সুপারহিট নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ নাচবেন তার জনপ্রিয় সব গানের তালে। জ্যাকুলিনের পর প্রথমবারের মতো ঢাকার মঞ্চে উঠবেন বলিউড হার্টথ্রব হৃতিক রোশন। তিনি আধা ঘণ্টা নাচের তালে নাচাবেন দর্শকদের। তাদের সঙ্গে অবশ্য থাকবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে( কৃষ্ণকুমার কুন্নাথ)। এরপর আতশবাজির ঝলকানির মধ্য দিয়ে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান।

আরও পড়ুন