সিনেমার দৃশ্যে পরিচালক ইচ্ছেমতো বিকিনি পরিয়েছেন সানি লিওনকে। এতে বেশ চটেছেন সানি। তিনি পরিচালক মিলাপ জাভেরিকে এবার বিকিনি পরিয়ে ছাড়লেন। তবে বাস্তবে নয়। মিলাপের আঁকা একটি পোস্টারে বিকিনি পরিয়ে সেটি উপহার দিয়েছেন সানি।
জিনিউজ সূত্রে জানা যায়, ‘পরিচালক তাকে বারবার বলছেন, ‘এটা বিকিনি দৃশ্য। তিনিও সিনেমার শুটিংয়ের প্রয়োজনে বিকিনি পরে হাজির হয়েছেন। ব্যাপারটা এতবার ঘটেছে যে তিনি নাকি হাঁফিয়ে উঠেছিলেন। আর তাই সিনেমার কাজ শেষে পরিচালককে একটু প্রতিশোধ নিলেন সানি লিওন। মস্তিজাদে সিনেমার পরিচালক মিলাপ জাভেরিকে তাই নিজে হাতে একটা নকল বিকিনি পোশাক উপহার দিলেন সানি।’
বিষয়টি নিয়ে পরিচালক মিলাপ জাভরি বলেন, ‘ওকে সিনেমায় এত বিকিনি পরিয়েছি, যে অনেকটা প্রতিশোধ নিতে ও আমায় বিকিনি উপহার দিল।’ প্রীতিশ নন্দীর প্রযোজনায় এই সেক্স কমেডিতে সানির পাশাপাশি আছেন তুষার কাপুর ও বীর দাস।


