বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল সেন্টার (তথ্য সেবা কেন্দ্র) স্থাপনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য র্যালী, কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিক উদ্বোধন করে র্যালিতে অংশ নেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া, জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার আশরাফুল ইসলাম।
র্যালিটি গাইবান্ধা আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে শহরের আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কেক কাটেন। পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে জেলা প্রশাসন, সাত উপজেলা প্রশাসন, ৮২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
জাভেদ হোসেন, গাইবান্ধা থেকে।


