মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের নিজ জেলা ফরিদপুরের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শনিবার রাত ৯টার পর শহরের পশ্চিম খাবাসপুর মুজাহিদের বাড়ির মাওলানা মোহম্মদ আব্দুল বারী সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল বসানো হয়েছে।


