বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফাঁসির আদেশের সমালোচনা মার্কিন পররাষ্ট্র দপ্তরের

images_278235একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার সমালোচনা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

বার্তা সংস্থা এপি জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির বিষয়ে সংশ্লিষ্ট আইনপ্রণেতারা গতকাল শুক্রবার বলেন, বিরোধী দলের এই প্রভাবশালী দুই নেতার ফাঁসি কার্যকর করা উচিত নয়, যতক্ষণ না ওই বিচারের প্রক্রিয়া আন্তর্জাতিক মানে পৌঁছে।

আন্তর্জাতিক অপরাধ আদালত ২০১৩ সালে সাকা ও মুজাহিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেন। গত বুধবার তাদের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করেন দেশের সর্বোচ্চ আদালত।

আরও পড়ুন