বুধবার ৪ নভেম্বর ২০২৬

চলছে জোড় ইজতেমা, তুরাগতীরে লাখো মুসল্লি

igtemaগাজীপুরে টঙ্গীর তুরাগতীরে ৩য় দিনের মতো চলছে জোড় ইজতেমা। এতে অংশ নিয়েছেন দেশ বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। রোববার সকাল থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণয় মুখর হয়ে উঠেছে তুরাগ তীরের ইস্তেমা ময়দান। মুরব্বিদের বয়ানের বয়ানের মধ্যদিয়ে চলছে জোড় ইস্তেমার মূল আনুষ্ঠানিকতা।

জোড় ইস্তেমাকে ঘিরে নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।

প্রতিবছর বিশ্ব ইজতেমার আগে ৫ দিনব্যাপী এ জোড় ইজতেমার আয়োজন করা হয়। এতে এক থেকে তিন চিল্লা দেয়া মুসল্লিরাই অংশ নিয়ে থাকেন। ইজতেমা শেষে বিভিন্ন কাফেলায় ভাগ হয়ে তারা বেরিয়ে পড়েন দ্বীনের দাওয়াত নিয়ে। পরে বিশ্ব ইস্তেমার আহ্বানে আবারো তারা ফিরে আসেন তুরাগ পাড়ের ময়দানে।

আরও পড়ুন