বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

দেশ অবরুদ্ধ: প্রধানমন্ত্রীর দূত

nar-ershad-9pm-38474বর্তমানে দেশে মানুষের কোনো নিরাপত্তা নেই। দেশে গণতন্ত্র ও বাক-স্বাধীনতা না থাকায় মানুষ এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েছে। সকালে বাসা থেকে বের হলে আর ফিরতে পারবেন কি-না সে নিশ্চয়তা নেই। দেশ আজ অবরুদ্ধ। পথে পথে চেকপোস্ট। মানুষের জানমালের নিরাপত্তা নেই। এসব মন্তব্য প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের।

রোববার দুপুরে, নড়াইল শিল্পকলা একাডেমী চত্বরে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

বিএনপির উদ্দেশে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, যারা প্রতিহিংসার রাজনীতি করে আমার ওপর জুলুম করেছিলেন। আমাকে জেলে পাঠিয়েছিলেন, তারা আজ কোথায়? আল্লাহ তাদের বিচার করেছেন।

আরও পড়ুন