মাদারীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। রোববার ভোরে কালিকিনি উপজেলায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বাচ্চু। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তর রমজানপুর গ্রামের পরিতোষ কৃর্ত্তনীয়ার বাড়িতে ঢুকে অটোরিকশা চুরির চেষ্টা হয়।
এসময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে আসে। এ সময় বাচ্চুকে আটক করে গণপিটুনি দিলে গুরুতর আহত হয় সে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চুকে মৃত ঘোষণা করেন।


