রাজধানীর সবুজবাগ এলাকায় চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার বেলা ১১টার দিকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক শিশুটির হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে এখন জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওই শিশুর বাবার জানান, শনিবার সকাল ১০টার দিকে তারা স্বামী-স্ত্রী কেউ বাসায় ছিলেন না। এ সময় প্রতিবেশী সালাম ঘরে ঢুকে আদরের ছলে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যান। পরে শিশুটি তার মাকে এ বিষয়টি জানায়। প্রথমে লজ্জায় তারা ব্যাপারটি কাউকে জানাননি। পরে, প্রতিবেশীদের পরামর্শে মেয়েকে তারা হাসপাতালে নিয়ে আসেন।


