শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

রাজন হত্যার দণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ

rajon_293503-500সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত এক আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি শামীম আহমদ সিলেট মহানগর দায়রা জজ আদালতে রোববার সকাল সাড়ে ১১টার দিকে আত্মসমর্পণ করেন। পরে আদালতের বিচারক আকবর হোসেন মৃধা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মফুর আলী এ তথ্য জানিয়েছেন।

শামীম এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কামরুল ইসলামের ভাই। রাজন হত্যার পর থেকেই শামীম পলাতক ছিলেন।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। রাজনকে নির্যাতনের ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। আলোচিত এই হত্যা মামলার রায়ে চারজনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবনসহ ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা। খালাস দেন তিনজনকে। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে পাভেল নামে আরেকজন পলাতক রয়েছেন। তাকে ফাঁসির দণ্ড দেন আদালত।

আরও পড়ুন