বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সীমান্তে আটক ৪ বিদেশি রিমান্ডে

remandসীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে আটক আফ্রিকার বিভিন্ন দেশের চার নাগরিককে রিমান্ডে পাঠিয়েছে আদালত। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক মুনতাসির আহমেদ এই আদেশ দেন।

এরা হলেন- ক্যামেরুনের এমমিরা জুপাং (নারী), কঙ্গোর থমাস ওকো, কিংডম অব লিসেথোর আবদু নাসারা ও রিপাবলিক ডি গিনির হামিদু সামারা।

কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের সুবেদার শওকত আসামিদের ৫ দিন করে রিমান্ড চাইলে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে জেলার আদর্শ সদর উপজেলার গোলাবাড়িয়া সীমান্ত থেকে শুক্রবার ভোরে তাদের আটক করা হয়। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি মামলা করে।

আরও পড়ুন