বুধবার ৪ নভেম্বর ২০২৬

চান্দিনায় দুই অটোরিকশা সংঘর্ষে ২ চালক নিহত

atoকুমিল্লার চান্দিনা উপজেলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার পালকি সিনেমা হলের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-চান্দিনা উপজেলার ছায়কোট-তুলাতলী গ্রামের আলী আহাম্মদের ছেলে অহিদুল ইসলাম (২৬) ও একই জেলার দেবিদ্বার উপজেলার বাগুর গ্রামের আবুল কাশেমের ছেলে মোখলেছুর রহমান (৩৫)।

হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাশরুরুল হক জানান, ভোরে গ্যাস নেওয়ার জন্য সিএনজি স্টেশনে যাচ্ছিলেন অহিদ। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার সঙ্গে তার অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ অবস্থায় দুই অটোচালককে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই মৃতদেহ সেখানেই আছে। ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

সংবাদদাতা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন