বুধবার ৪ নভেম্বর ২০২৬

ধর্ম থেকে সন্ত্রাসকে আলাদা করতে হবে: মোদী

1448261327আমাদের অবশ্যই ধর্ম ও সন্ত্রাসকে আলাদা করতে হবে। আর এই দুইয়ের মধ্যে পার্থক্য নির্ধারিত হবে কারা মানবতার পক্ষে আর কারা বিপক্ষে তা দিয়ে। সন্ত্রাস ও সন্ত্রাসীদের কোনো সীমানা নেই। তারা ধর্মকে ব্যবহার করে ঠিকই, কিন্তু সব ধর্মের লোককেই হত্যা করে। বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাস মোকাবেলায় বিশ্ব নেতাদের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে নতুন সংকল্প ও কৌশল নির্ধারণের আহবান জানিয়েছেন তিনি।

আশিয়ান সম্মেলন উপলক্ষে বর্তমানে মালয়েশিয়া সফররত মোদী রোববার এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে প্রবাসী ভারতীয়দের এক সমাবেশে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন।

ভারত সরকারপ্রধান বলেন- প্যারিস, তুরস্ক, বৈরুত, মালি এবং রাশিয়ান বিমানে হামলা আমাদের মনে করিয়ে দেয়, সন্ত্রাস ও জঙ্গিবাদ আমাদের সমাজ ও বিশ্বে কিভাবে ছড়িয়ে পড়ছে, কিভাবে তার সদস্য বাড়াচ্ছে ও লক্ষ্য নির্ধারণ করছে।

সম্মেলনের বক্তৃতায় ওবামা জঙ্গিগোষ্ঠী আইএস মোকাবেলায় রাশিয়ার সঙ্গে মতৈক্যের কথা জানিয়ে বলেন, রাশিয়ার কৌশলের ওপরই এখন অনেক কিছু নির্ভর করছে। এখন দেখার বিষয়, রাশিয়া কিভাবে তাদের কৌশল সমন্বয় করবে, যা যুক্তরাষ্ট্র ও আরো ৬৫টি দেশকে তাদের কার্যকরী বন্ধু হিসেবে উপস্থাপন করবে।

এদিকে, সম্মেলনে অংশ নেয়া জাতিসংঘের মহাসচিব বান কি মুন সন্ত্রাস মোকাবেলায় আগামী বছর একটি স্বয়ংসম্পূর্ণ কৌশল প্রণয়নের কথা জানান।

আরও পড়ুন