বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশে নেতা পেয়েছে আইএস

bangladesh-ledr of isমধ্যপ্রাচ্যভিত্তিক উগ্রপন্থি জঙ্গিগোষ্ঠী আইএস বাংলাদেশে নতুন করে হামলার জন্য আরো সংগঠিত হচ্ছে। এর জন্য আইএস বাংলাদেশে একজন নেতাও পেয়েছে। এসব দাবি করা হয়েছে সংগঠনটির মাসিক পত্রিকা ‘দাবিক’ এর সর্বশেষ সংখ্যায়। তবে সেই আইএস নেতার নাম কি- তা প্রকাশ করেনি জঙ্গিগোষ্ঠী। তিনি কে হতে পারেন- তারও কোনো আভাস দেয়নি।

ঢাকায় অভিজিৎ রায় হত্যার ঘটনাস্থল ও ইতালীয় নাগরিক তাভেল্লা সিজারের লাশের ছবি প্রকাশ করে ‘দি রিভাইভাল অব জিহাদ ইন বেঙ্গল’ শিরোনামের ওই প্রতিবেদনে বাংলাদেশকে উল্লেখ করা হয়েছে ‘বেঙ্গল’ নামে।

সেখানে লেখা হয়েছে, “বাংলাদেশে খিলাফতের সৈনিকেরা খলিফা ইব্রাহিমের আনুগত্যে সমবেত হয়েছেন। পুরনো বিভাজন ভুলে একজন আঞ্চলিক নেতা নির্বাচন করেছেন তারা, তার অধীনে প্রয়োজনীয় সামরিক প্রস্তুতি নিয়েছেন, বাস্তবায়ন করছেন ইসলামিক স্টেট নেতার দেওয়া আদেশ।”

বছর দুই আগে ইরাক ও সিরিয়ার বড় একটি এলাকা দখলে নিয়ে খিলাফত কায়েমের ঘোষণা দেয় আইএস। এ দলের নেতা ইব্রাহিম আল বাগদাদি নিজেকে ঘোষণা করেন খলিফা।

নৃশংস হত্যা ও উগ্রবাদি হামলার বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের পাশাপাশি পাশ্চিমা দেশগুলোতেও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে আইএস।

সম্প্রতি বাংলাদেশে দুই বিদেশি নাগরিক হত্যা, আরেক বিদেশি পাদ্রির ওপর হামলা এবং তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে পুলিশ হত্যার পর আইএস-এর দায় স্বীকারের খবর আসে।

অবশ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশে আইএস বা তেমন কোনো জঙ্গি দলে কর্মকাণ্ডের কোনো তথ্য গোয়েন্দারা খুঁজে পাননি।

দাবিক লিখেছে, “বাংলায় খলিফার সেনারা যখন কুফরের বিরুদ্ধে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে, তখন ধর্মনিরপেক্ষ মুর্তাদ আওয়ামী লীগ সরকার সত্য বিকৃত করছে এবং মুরতাদ বিএনপি ও জামায়াতের ওপর দায় চাপাচ্ছে।”

আরও পড়ুন