বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, বিএনপির চেয়ারপাসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস ও প্রেসসচিব মারুফ কামাল খান সোহেলসহ ২৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে তাদের গ্রেপ্তারে এই পরোয়ানা জারি করেন।


