বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

৪ মামলায় ছাত্রদল সভাপতির জামিন

Patuakhali-Seader-Rajibনাশকতার চার মামলায় জামিন পেয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান। সোমবার বিচারপতি মো. রেজা-উল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন।

আদালতে রাজিবের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।

বিষয়টি নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান বলেন, নাশকতার অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা চার মামলায় জামিন দিয়েছেন আদালত।

চলতি বছরের জানুয়ারিতে নাশকতার অভিযোগে রাজিব আহসানের বিরুদ্ধে এসব মামলা দায়ের করে পুলিশ। ছাত্রদলের এই কেন্দ্রীয় সভাপতি বর্তমানে কারাগারে আছেন।

আরও পড়ুন