বগুড়ার কাহালুতে যাত্রবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। বুধবার দুপুর দুইটার দিকে বগুড়া-সান্তাহার সড়কের উপজেলার মুরাইল বাসস্ট্যান্ডের কাছে ভাগদুবরা গ্রামের পাশে এই দুর্ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয়া পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর থেকে ছেড়ে বগুড়া আসছিল আপন পরিবহনের একটি বাস। বাসটি ভাগদুবরা গ্রামে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে দুইজন মারা যান। নিহতরা বাসের যাত্রী না হেলপার সেটিও পরিষ্কারভাবে জানা যায়নি। আহতদের চিকিত্সার জন্য বগুড়ায় নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে কাহালু থানার এসআই নুরুল ইসলাম ও জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যায়।



