বুধবার ৪ নভেম্বর ২০২৬

খালেদা জিয়া আজ রাতে শীর্ষ নেতাদের সঙ্গে বসছেন

1439399772দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতাদেরকে নিয়ে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাত ৯টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকে দলের স্থায় কমিটির সদস্যরা ছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

এদিকে দলের একটি সূত্র জানায়, বৈঠকে স্থানীয় সরকার পৌরসভা নির্বাচনে অংশ নেয়া হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত এবং তৃণমূলে বিএনপির পুনর্গঠনের অগ্রগতি নিয়ে কথা হবে। এর আগে লন্ডন থেকে ফিরে ৭০ দিন পর মঙ্গলবার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অফিস করেছেন বেগম খালেদা জিয়া।

আরও পড়ুন