বুধবার ৪ নভেম্বর ২০২৬

গাইবান্ধায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৩

1437288197গাইবান্ধায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীসহ ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকাল থেকে বুধবার পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়- গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, নাশকতার মামলায় বিএনপির দুইজন ও জামায়াত-শিবিরে তিনজন জনসহ অনান্য মামলায় আরো ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন