বুধবার ৪ নভেম্বর ২০২৬

গ্রিল ওয়ার্কশপে অস্ত্র তৈরির কারখানা, আটক ৩

1448447037মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চরচামটা এলাকার আনন্দপুর বাজারে র‌্যাবের অভিযানে খোঁজ মিলেছে দেশিয় অস্ত্র তৈরির কারখানা। ওই এলাকার একটি গ্রিল তৈরির নামে ওয়ার্কশপে তৈরি হতো দেশিয় অস্ত্র। এবং এখান থেকেই বেচা-কেনা হতো।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওই বাজারে র‌্যাব-৪ অভিযান চালিয়ে একটি এলজি (পাইপগান) ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ৩ জনকে আটক করার পরই বেরিয়ে আসে এই তথ্য।

র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি সামসুল হক পিপিএম এর নেতৃত্বে গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আনন্দবাজারের সরকার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ওই ওয়ার্কশপের মালিক নাবির হোসেন সরকার (২৩)। তিনি সাভারের মসুরিখোলা এলাকার বাসিন্দা। অন্য দুজন হলেন ওয়ার্কশপের কর্মচারী সিংগাইরের আরমান (১৯) ও সোহান (১৮)।

র‌্যাবের হাতে আটক ওই তিনজন স্বীকার করেছে, এর আগে তারা এখান থেকে তিনটি অস্ত্র তৈরি করে তা বিক্রি করেছে।

আরও পড়ুন