বুধবার ৪ নভেম্বর ২০২৬

নতুন মালিকানায় ইটিভি

etvস্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) মালিকানা বদল হয়েছে। বুধবার একুশে টেলিভিশনের বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়েছে। এর ফলে এই টেলিভিশনের নতুন মালিক এস.আলম গ্রুপ। নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবহান গোলাপ।

একুশে টেলিভিশনের সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম কারাগারে আছেন। ক্যান্টনম্যান্ট থানায় দায়ের করা পর্নোগ্রাফির একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলাও চলমান।

একুশে টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ইব্রাহীম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, নতুন পরিচালনা পর্ষদ গঠনের বিষয়টি সত্য। এ বিষয়ে কিছু সময়ের মধ্যেই গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হবে।

ইতোমধ্যে ইটিভির স্ক্রল নিউজে বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন