বুধবার ৪ নভেম্বর ২০২৬

হাঁটলেই মিলবে টাকা!

201511241618266360_New-App-to-Pay-You-for-Walking_SECVPFকোনও এক সকালে ঘুম থেকে উঠে আয়নায় হঠাৎই নিজেকে দেখে চমকে উঠলেন। আবিষ্কার করলেন পেটের চর্বি যেন সামান্য কিছুটা বেড়েছে। কিন্তু, জিমে যাওয়ার সময় নেই। অথবা জিমের কথা ভাবলেই গায়ে জ্বর আসে। কুছ পরোয়া নেহি !

আপনার জন্য স্মার্টফোনের দুনিয়ায় হাজির নয়া অ্যাপ। যা আপনাকে হাঁটাবে। বাড়তি মেদ ঝরাবে। পাশাপাশি ওজন বাড়াবেও। অবশ্য, সেটা আপনার পকেটের। বুঝলেন না তো? শুনুন তাহলে। আপনার মতো যাঁরা হাঁটতে, বা জিমে যেতে অনিচ্ছুক, তাঁদের জন্য এসে গেছে বিটওয়াকিং ডলার নামে একটি অ্যাপ। যা দৈনন্দিন আপনার হাঁটার মাত্রা গুনবে, আর পকেট ভরাবে।

১০ হাজার পা হাঁটলেই পেয়ে যাবেন এক BW (Bitwalking) ডলার। এই টাকা আপনি ক্যাশেও নিতে পারেন বা জমিয়ে অনলাইনে শপিংও করতে পারেন। প্রাথমিকভাবে ব্রিটেন, জাপান ও কেনিয়ার মতো কয়েকটি দেশেই মিলবে এই অ্যাপ। পরে তা পেয়ে যাবেন আপনার স্মার্ট ফোনের গুগল প্লে স্টোরে।

কত পা হাঁটছেন, সেখানে কিন্তু কারচুপির কোনও জায়গা নেই। GPS, WiFi-এর সাহায্যে অ্যাপ নজর রাখবে আপনার উপর। অ্যাপ নির্মাতাদের আশা, খুব দ্রুত গোটা বিশ্বে জনপ্রিয় হবে এই অ্যাপ।

আরও পড়ুন