বুধবার ৪ নভেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ

ju----জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফল অনুযায়ী, অংশগ্রহণকারীদের ৭৬.১২ শতাংশ উত্তীর্ণ হয়েছেন। ২৮টি বিষয়ে ২৪৫টি কলেজের ১৪৬টি কেন্দ্রের মাধ্যমে মোট ১ লাখ ৪ হাজার ৪৫১ জন পরীক্ষার্থী অনার্স পর্যায়ের এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

প্রকাশিত ফল এসএমএসের মাধ্যমে nu h4 Roll no লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে জানা যাবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd থেকেও জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের ঘোষিত ক্র্যাশ প্রোগ্রামের আওতায় নির্ধারিত তিন মাসের আগেই এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এবারই প্রথম গ্রেডিং পদ্ধতিতে চূড়ান্ত ফল প্রকাশ করা হচ্ছে।

আরও পড়ুন