পাবনা সদরে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর মোজাফফর হোসেন (৬০) খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন শাশুড়ী রিজিয়া খাতুন (৫০)। পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শ্বশুরের মৃত্যু হয়। আহত শাশুড়ি সেখানেই ভর্তি রয়েছেন। এ ঘটনার পর জামাই ইকবাল হোসেন পালিয়েছেন।
নিহত মোজাফফর জেলার সাঁথিয়া উপজেলার বাউশগাড়ি গ্রামের বাসিন্দা। তিনি পাবনার শালগাড়িয়ায় বাড়ি করে দীর্ঘদিন সপরিবারে বসবাস করে আসছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে ঢাকা থেকে পাবনা শহরের শালগাড়িয়া সরদাপাড়ায় শ্বশুর বাড়িতে আসেন জামাই ইকবাল হোসেন। এ সময় পারিবারিক দ্বন্দ্বের জের ধরে শ্বশুরের সঙ্গে মোজাফফরের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে শ্বশুরের বুকে ছুরিকাঘাত করেন ইকবাল। এ সময় শাশুড়ি রিজিয়া খাতুন এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান তিনি।
পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মারা যান মোজাফফর হোসেন। আহত শাশুড়ি সেখানেই ভর্তি রয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল কুদ্দুস, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


