বুধবার ৪ নভেম্বর ২০২৬

পাকিস্তানের ধৃষ্টতা চরমে, ডাকতে চায় বাংলাদেশ হাইকমিশনারকে

High_Comission_of_Bd to pakবাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে দুইজন বিরোধী নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার সমালোচনা করে পাকিস্তান যে বিবৃতি দিয়েছিল এর ‘কড়া প্রতিবাদ’ জানিয়েছে বাংলাদেশ। তাতেও থামেনি পাকিস্তান। উদ্ব্যত আচরণ শুরু করেছে দেশটি, যা চরম ধৃষ্টতার শামিল। এবার দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তান জাতীয় পরিষদে ক্ষমতাসীন দলের একজন আইনপ্রণেতা বলেন, বাংলাদেশে দুইজন বিরোধী নেতার ফাঁসি কার্যকর নিয়ে পাকিস্তানের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের নিন্দা জানানোর প্রতিবাদ করা হবে। একই সঙ্গে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকরের বিষয়ে প্রতিবাদ ও উদ্বেগ জানানো হবে।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘গভীর উদ্বেগ ও ক্ষোভ’ প্রকাশ করে একটি বিবৃতি দেয়।

পাকিস্তানের বিবৃতির পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় পাকিস্তানি হাইকমিশনার সুজা আলমকে ডেকে পাঠালে আজ সোমবার তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মিজানুর রহমানের সাথে দেখা করেন।

এই বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাকিস্তানি হাইকমিশনারকে বলা হয়েছে, “যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এই বিচার নিয়ে মন্তব্য করা নাক গলানোর শামিল যা দুঃখজনক।”

আরও পড়ুন