বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফেসবুক বন্ধ হওয়ায় বিপাকে এফ-কমার্স ব্যবসায়ীরা

Xe754qN36220151120045606ফেসবুক বন্ধ থাকার কারণে এই মাধ্যম ব্যবহার করে গড়ে ওঠা এফ-কমার্স ব্যবসায়ীদের বিক্রি প্রায় শূন্যে নেমে এসেছে। শিগগির এই মাধ্যমটি খুলে দেয়া না হলে, ক্ষতি কাটিয়ে ব্যবসা চালানো সম্ভব হবে না বলেও জানালেন তারা। সেই সাথে এর নেতিবাচক প্রভাব পড়েছে ই-কমার্স ও ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসাতেও।

কয়েক বছর আগেও ফেসবুকের ব্যবহার সীমাবদ্ধ ছিল যোগাযোগ, গল্প আর বন্ধুত্বের পরিধি বাড়াতে। তবে সময়ের সাথে পণ্যের প্রচার ও বিক্রির প্লাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠে ভার্চুয়াল এই মাধ্যমটি।

কিন্তু নিরাপত্তা ইস্যুতে হঠাৎ করেই বন্ধ করে দেয়া হয় সামাজিক যোগাযোগের এই মাধ্যম। এরপর এক সপ্তাহ পার হয়ে গেলেও ফেসবুক খুলে না দেয়ায় শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন এফ-কমার্স ব্যবসায়ীরা।

আর ফেসবুক বন্ধ থাকায় অনেকটাই কমে গেছে ই-কমার্স ব্যবসায়ীদের প্রচারণাও। এতে করে প্রায় ৩০ শতাংশ বিক্রি কমেছে বলে জানালেন এই ব্যবসায়ী। শুধু তাই নয়, শীত মৌসুমে অনলাইনভিত্তিক ব্যবসা বাধাগ্রস্ত হওয়ায় বিপাকে পড়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মগুলোও। ক্রমবর্ধমান সামাজিক যোগাযোগ নির্ভর ব্যবসা যেন কোনভাবেই অনিশ্চয়তায় না পড়ে সেদিকে বাড়তি নজর দেয়ার দাবি নতুন প্রজন্মের উদ্যোক্তাদের।

আরও পড়ুন