বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে সৌদি সরকারের আশ্বাস’

soudi_arabia_BG_796282370বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে সৌদি সরকার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গতকাল বুধবার সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়ে দেশটির অর্থমন্ত্রী আব্দুল আজিজ আল আসসাফ এবং রিয়াদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান মুহিত।

এছাড়া দুই অর্থমন্ত্রীর বৈঠকে নারী শ্রমিকের পাশাপাশি পুরুষ শ্রমিক নিতে সৌদি আরবকে আহ্বান জানালে সৌদি অর্থমন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন বলেও জানান অর্থমন্ত্রী।

আরও পড়ুন