শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

যুদ্ধাপরাধ: গাইবান্ধা-মৌলভীবাজারের ১০ জনকে গ্রেপ্তারে পরোয়ানা

54595_118একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় গাইবান্ধা ও মৌলভীবাজারের ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনাল দুই মামলায় বৃহস্পতিবার পৃথকভাবে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

পরোয়ানা জারিকৃতদের মধ্যে রয়েছেন- গাইবান্ধার সুন্দরগঞ্জের জামায়াতের সাবেক এমপি আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ ছয় আসামি এবং মৌলভীবাজারের রাজনগরের ৪ আসামি।

এর আগে গাইবান্ধার মামলায় প্রসিকিউটর সাইয়্যেদুল হক সুমন এবং মৌলভীবাজারের মামলায় প্রসিকিউটর শেখ মুশফিক কবির গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান।

আরও পড়ুন