বুধবার ৪ নভেম্বর ২০২৬

ধর্মযাজকদের হত্যার হুমকিতে নিরাপত্তা জোরদার

jajokরংপুরে ও দিনাজপুরে ধর্মযাজকদের হত্যার হুমকির ঘটনায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তবে তা যথেষ্ট নয় বলে দাবি করেছেন রংপুর আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চের ফাদার রেভারেন্ট বার্নাবাস হেমরম।

এদিকে, হত্যার হুমকির ঘটনায় বৃহস্পতিবার রাতে ফাদার রেভারেন্ট বাদী হয়ে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন।

রংপুর: হত্যার হুমকির ঘটনার পর থেকেই রংপুর শহরের বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় এখন শুনশান নিরবতা। সেখানে ব্যাপ্টিস্ট চার্চ ও মিশনারিগুলোর ভেতরে ও বাইরে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। তারপরও ধর্মযাজক ও তাদের পরিবারগুলো ভুগছে নিরাপত্তাহীনতায়।

এদিকে, হুমকির ঘটনায় ফাদার হেমব্রম বাদী হয়ে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন। তবে তদন্তের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ।

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জের ক্যাথলিক চার্চ ও এর আশপাশের এলাকায়ও জোরদার রয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে আতঙ্ক কাটেনি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের মধ্যে। মুঠোফোনের যে নম্বর থেকে হুমকি দেয়া হয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরে মুঠোফোনে খুদে বার্তায় বীরগঞ্জ ক্যাথলিক চার্চের ফাদার চার্লসকে ২০ ডিসেম্বরের মধ্যে হত্যার হুমকি দেয়া হয়। পরে সন্ধ্যার দিকে রংপুরে ফাদার হেমব্রমসহ ১০ ধর্মযাজককে হত্যার হুমকি দিয়ে একটি বেনামী চিঠি পাঠানো হয়।

এদিকে, ধর্মযাজকদের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে পাবনায় মানববন্ধন করেছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

শুক্রবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় খ্রিষ্টান ধর্মযাজকদের ওপর এমন হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানান তারা। দ্রুত হুমকিদাতাদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানা বক্তারা।

আরও পড়ুন