বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘বোমা হামলা প্রকৃত মুসলমানের পথ নয়’

shek-hasinaপ্রধানমন্ত্রী হাসিনা বলেছেন, সন্ত্রাস ও আত্মঘাতী বোমা হামলা প্রকৃত মুসলমানের পথ নয়। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতরা মানসিকভাবে বিকৃত। গতকাল সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের জরুরি সভায় বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে বসার পরই বগুড়ায় একটি শিয়া মসজিদে আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালিয়ে মুয়াজ্জিন হত্যার সংবাদ শুনে এ কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও আÍঘাতী বোমা হামলা ‘সাচ্চা মুসলমান’ (প্রকৃত মুসলমান)’র পথ নয়। মসজিদের ভিতর মানুষ হত্যা প্রকৃত মুসলমানের কাজ নয়। যারা এ ধরনের অপরাধ করছে তারা মানসিকভাবে বিকৃত। কেউ যাতে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত হতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকার জন্য যুব সমাজ, ছাত্র ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ।

তিনি বলেন, এ ধরনের ঘটনা ঘটলে মুসলমানদের ওপর হামলা হবে এবং তাদের জীবন কষ্টদায়ক হয়ে দাঁড়াবে। তাই এ ধরনের হামলার ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

সূত্রমতে, সভায় দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও বক্তব্য রাখেন। এ ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সংসদ সদস্যরা দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে না পারলে যেসব সমস্যা হবে তা নিয়ে তারা মতামত দেন উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদ, আবুল হাসনাত আব্দুল্লাহ, সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেনÑ সভাপতিম-লীর সদস্য সতীশ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন