বুধবার ৪ নভেম্বর ২০২৬

যুদ্ধ বিমান ভূপাতিত, রাশিয়া-তুরস্ক মুখোমুখি

rush biman+jugantor_14333রাশিয়ার যুদ্ধবিমানকে ভূপাতিত করার ঘটনায় তুরস্ক ও রাশিয়ার মধ্যে উত্তেজনা চলছে। তুরস্কের দাবি, যুদ্ধবিমানটি যে রাশিয়ার তুর্কি সামরিক বাহিনী সেটা বুঝতে পারেনি। কিন্তু এ দাবি নাকচ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার বিমান সহজেই শনাক্তযোগ্য।

শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মস্কো বলেছে, যুদ্ধবিমানটি যে রাশিয়ার ছিল, তুরস্ক তা জানত। তুরস্ক রাশিয়ার যে বিমানটিকে গুলি করছে, সেটা না চেনা তাদের জন্য অসম্ভব।

গত মঙ্গলবার তুরস্ক-সিরিয়া সীমান্তে রাশিয়ার একটি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করে তুর্কি সামরিক বাহিনী। সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে চলমান রুশ অভিযানে অংশ নিয়েছিল ওই যুদ্ধবিমানটি।

তুরস্কের দাবি, যুদ্ধবিমানটি বারবার তাদের আকাশ সীমা লঙ্ঘন করছিল। বিমানটিকে কয়েকবার সতর্ক করা হয়। সতর্কতা না মানায় যুদ্ধবিমানটিকে ভূপাতিত করা হয়।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তারা যদি জানত বিমানটি রাশিয়ার, তাহলে সম্ভবত ভিন্নভাবে সেটিকে সতর্ক করা হতো। তবে যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় ক্ষমা চাওয়ার বিষয়ে রাশিয়ার আহ্বান নাকচ করেছে তুরস্ক। এদিকে চলমান আঙ্কারার বিরুদ্ধে ব্যাপক অর্থনৈতিক অবরোধ আরোপের প্রস্তুতি নিতে শুরু করেছে মস্কো।

আরও পড়ুন