বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজধানীতে ২২ ভুয়া পরীক্ষার্থীর জেল

fake-studnt-38925নার্সিং কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সময় ২২ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের ৭ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে।

শুক্রবার দুপুরে ইডেন কলেজ এবং ঢাকা মেডিকেল কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে এই ২২ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে, অন্যের হয়ে পরীক্ষা দেয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদের কারাদণ্ড দেন আদালত।

পরে তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। আটককৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট’সহ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুন