বুধবার ৪ নভেম্বর ২০২৬

জাতীয় পার্টির মেয়র প্রার্থী প্রত্যয়ন এরশাদের হাতে

ARSHAD-1420094562আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির মেয়র প্রার্থীদের প্রত্যয়ন ক্ষমতা দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ নিজের হাতেই রেখেছেন। শনিবার এই সংক্রান্ত চিঠি ইসিতে দিয়ে আসেন দলের যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম।

দেশের ২৩৬ পৌরসভায় ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নিতে ৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিন। এবারই প্রথম দলীয় প্রতীকে পৌরসভায় মেয়র নির্বাচন হবে বলে কে প্রার্থীদের প্রত্যয়ন করবেন, তা শনিবারের মধ্যে জানাতে দলগুলোকে সময় বেঁধে দেয় ইসি।

নতুন বিধি অনুযায়ী, মেয়র পদে দল মনোনীত প্রার্থীদের প্রত্যয়ন করতে পারবে সভাপতি বা সাধারণ সম্পাদক বা সম পর্যায়ের পদাধিকারী বা তাদের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হবে ।

আরও পড়ুন