বুধবার ৪ নভেম্বর ২০২৬

আকাশপথে সন্ত্রাসী হামলার হুমকিতে নয়াদিল্লি

p2ভারতের রাজধানী নয়াদিল্লি আকাশপথে সন্ত্রাসী হামলার হুমকির মধ্যে রয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসসহ আরো বেশ কয়েকটি সন্ত্রাসী সংগঠনের পক্ষ থেকে এই হামলার আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নিরাপত্তা সংস্থাগুলো এ ধরনের হামলা ঠেকাতে প্রয়োজনীয় সব পদক্ষেপই গ্রহণ করছে। এর অংশ হিসেবেই নিরাপত্তা সংস্থাগুলো দেশটির রাজধানী নয়াদিল্লিতে আকাশপথে হামলার শিকার হতে পারে এমন সম্ভাব্য ১৫টি স্থান চিহ্নিত করেছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে দেশটির যে স্থানগুলো আকাশপথে সন্ত্রাসী হামলার শিকার হওয়ার হুমকির মধ্যে রয়েছে সেগুলো হলো- প্রধানমন্ত্রীর বাসভবন, ভাইস প্রেসিডেন্ট ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন, রাষ্ট্রপতি ভবন, রাজপথ, ইন্ডিয়া গেট। এছাড়াও সিবিআই, সিআইএসএফ ও বিএসএফ এর মতো নিরাপত্তা সংস্থাগুলোর সদর দফতর যে ভবনে অবস্থিত সেই ভবনও এই হুমকির মধ্যে রয়েছে।

ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোকে দেশটির বিমানবাহিনী (আইএএফ) কর্তৃক ‘অ-বন্ধুসুলভ’ ঘোষিত যে কোনো অচেনা ও সন্দেহভাজন উড়ন্ত বস্তুকে গুলি করে নামানোর আদেশ দেয়া হয়েছে।

এক কর্মকর্তা বলেন, ‘দিল্লি ভারতের সবচেয়ে সংবেদনশীল শহর। শহরটি বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর হামলার হুমকির মধ্যে রয়েছে। তবে আকাশ পথে হামলার হুমকিকেই এখন সবচেয়ে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আকাশ পথে দিল্লিতে সন্ত্রাসী হামলা হতে পারে মর্মে গোয়েন্দা সংস্থাগুলোর কাছেও তথ্য রয়েছে। ফলে সরকারও এ ধরনের হামলার হুমকি মোকাবেলায় প্রতিরোধ পরিকল্পনা প্রণয়নে মনোযোগ দিয়েছে।’

গত মাসে দিল্লি বিমানবন্দরে একটি সন্দেহভাজন ড্রোন দেখা গেছে।

আরও পড়ুন